পশ্চিম ভোলাইলে মনির কাসেমীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম:
পশ্চিম ভোলাইলে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির হোসাইন কাসেমীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন।
বুধবার ( ২৮ জানুয়ারী ) সকালে নরসিংপুরে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মুনির কাসেমী বলেন, ১২ তারিখ সকালে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন। ভোট দেবেন খেজুর গাছে। খেজুর গাছ জিতলে ধানের শীষ জিতবে, আর ধানের শীষ জিতলে দেশ পরিচালনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মোয়াজ্জেম হোসেন ও আলী আহাম্মদ নেতৃত্বে ক্যাম্প পরিচালিত হবে এসময় আরো উপস্থিত ছিলেন মোফাজ্জল, আব্বাস আলী, রনি প্রমুখ।











