প্রশাসন পক্ষপাত কররে জাতি তাদের ক্ষমা করবে না : সিরাজুল মামুন

তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে যানজট, মাদক এবং হকার ও স্ট্যান্ডকেন্দ্রিক চাঁদাবাজির কারণে। “এই দুই-তিনটি সমস্যা আমরা সবাইকে নিয়ে সমাধান করবো ইনশাআল্লাহ। যারা এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, সেই জাতির পক্ষে এসব সমস্যা সমাধান অসম্ভব নয়।”

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “কারা এই কাজগুলো করছে, সবাই জানে। কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তি ও প্রশাসনের কেউ কেউ যখন এসব অন্যায়ের অংশীদার হয়, তখন সমস্যা চলতেই থাকে। আমরা এসব অন্যায়ের সঙ্গে জড়িত নই। তাই চাঁদাবাজদের চিহ্নিত করতে সময় লাগবে না।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, কিছু টেলিফোন হুমকি পেয়েছেন। তবে এতে তারা বিচলিত নন। “আমার কোনো কর্মী বা নিরীহ মানুষের ওপর আঘাত এলে অবশ্যই প্রতিহত করা হবে।”

প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “ধানের শীষের প্রার্থী একজন সিনিয়র ও সম্মানিত ব্যক্তি। তার সঙ্গে দু’বার দেখা হয়েছে। তিনি একজন ভদ্র মানুষ—এটা দেখে আমি আনন্দিত।”

ভোট চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ইসলামী আদর্শে বিশ্বাস করি, যেখানে ইনসাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়বিচারই ইসলামের মূল শিক্ষা। রাজনীতিতে বক্তৃতা নয়, ব্যক্তি ও কর্মীদের চরিত্রই আসল বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই পরিশুদ্ধ নেতৃত্ব ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ। যারা রাজনীতি করেন, তাদের আগে নিজেদের শুদ্ধ হতে হবে। নইলে জাতির মুক্তি আসবে না।”

১০ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাদের কল্যাণ কামনা করি। আশা করি তাদের তৃণমূলের কর্মীরা মানুষের কল্যাণের দিকটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের ইসলামীর প্রার্থী মুঈনুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকিব, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও জেলা আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, এবি পার্টির প্রার্থী ও জেলা আহবায়ক শাহজাহান ব্যাপারী, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জামায়াতের মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মুহাম্মদ শরীফ মিয়াজী প্রমুখ৷