জনপ্রতিনিধিদের নিকট জনতার প্রত্যাশা শীর্ষক মতলব সোসাইটির মতবিনিময় সভা

প্রেসবাংলা ২৪. কম: আগামীর জনপ্রতিনিধিদের নিকট জনতার প্রত্যাশা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারী) রাতে ফতুল্লা থানা আওতাধীন লিংক রোড সংলগ্ন হিমালয় চাইনিজ রেষ্টুরেন্ট এ ঢাকা – নারায়ণগঞ্জস্হ, গ্রেটার মতলব সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গ্রেটার মতলব সোসাইটির আহ্বায়ক এম, মুফাজ্জল ইবনে মাহফুজ এর সভাপতিত্বে সদস্য সচিব এড,মফিজুল হক শাহিনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ন মহাসচিব ও নারায়ণগঞ্জ -৪ আসনে বিএনপির মনোনীত জোট প্রার্থী মনির হোসেন কাসেমী, বিএনপি জাতীয় নির্বাহী সদস্য ও বিএনপির মনোনীত চাঁদপুর – ২ আসনের প্রার্থী ড, জালাল উদ্দীন আহমেদ, মুফতি তৈয়বুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়নগ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা হারুন উর রশিদ, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রহিমা শরিফ মায়া, আফাজ নগরের সভপতি নবীর হোসেন নবী, এড, বোরহান উদ্দিন আহম্মেদ, সহ প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থীদের নিজেদের মতামত ব্যাক্ত করে তাদেরকে নির্বাচিত করার জন্য অঙ্গীকার করেন।এবং তারা আরও বলেন এই অঞ্চলে বসবাস করতে যেয়ে আমাদের কে বিভিন্ন সমস্যায় পরতে হয়, তাই আপনা আপনারা নির্বাচিত হয়ে আমাদের সমস্যাগুলো সমাধানে সচেষ্ট হবেন, তাহলে আমরা উপকৃত হবো।











