বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার কাজ করছে : হাবিব

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল জনসংযোগ ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন।

রবিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর মন্ডলপাড়া পুল এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপি সফল আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার সরকার গঠন করেছে। বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় ১নং বাবুরাইল, তাঁতিপাড়া, বউবাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু,জহির আহমেদ সোহেল,আখতার হোসেন খোকন শাহ, মনা,রুবেল সহ অসংখ্য নেতাকর্মী।