সাখাওয়াত স্বৈরাচারী কায়দায় বারকে ধ্বংসের খেলায় মেতেছেন: এড. গালিব

প্রেসবাংলা ২৪. কম: এড. শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব বলেছেন, গতবার ইসি কমিটির যে পাঁচজন ছিলো তারা সকলেই আউয়াল মার্কা নির্বাচন কমিশনার। তাদের মধ্যে আজিজুল রহমান মোল্লা নির্বাচন কমিশনার হলে নির্বাচন সুষ্ঠু হবে না। বারে মাহবুবুর রহমান মাসুম যতবার নির্বাচন কমিশনার ছিলো ভোট সুষ্ঠু হয়েছে। আমরা তার নাম প্রস্তাব করেছিলাম, তারা মানেনি। সাখাওয়াত স্বৈরাচারী কায়দায় বারকে ধ্বংসের খেলায় মেতেছেন।
বৃহস্পতিবার (৭ই আগষ্ট) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এড. গালিব বলেন, গত নির্বাচনে বিনা ভোটে বারের নির্বাচন ইতিহাস সৃষ্টি করেছিলো। এর আগেও বারের নির্বাচনে অনিয়ম হয়েছে। তবে বিনা ভোটে নির্বাচন এই প্রথম। এর আগেও মনোনয়ন বানিজ্যও হয়েছে। আমরা প্রতিবাদ করায় বারের উপরের ভবনে আমাদের মারধর করে লাঞ্ছিত করা হয়েছে। মনোনয়নের টাকা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান আত্মসাৎ করেছেন। মনোনয়ন বানিজ্য ও সিলেকশন বানিজ্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের লাঞ্ছিত করা হয়েছে এবং এডভোকেট মোমেন ভাইকে মারধর করেছেন। সাখাওয়াত ভাইকে বলতে চাই, এর জন্য ক্ষমা চাইতে হবে। বিনা ভোটে নির্বাচন বার সাপোর্ট করে না। তারা নির্বাচন পিছাতে চেয়েছে। আমাদের প্রতিবাদে সেটা করতে পারেনি।
এসময় উপস্থিত ছিলেন, এড. রেজাউল করিম খান রেজা, এড. শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব, এড. সামসুজ্জামান খোকা, সিনিয়র এড. আনিসুর রহমান মোল্লা, এড. শহীদ সারোয়ার, এড. শেখ মোহাম্মদ গোলাম রসুল খসরু, এড. মোমেন, এড. আফজাল ও এড. মাসুম সহ বিভিন্ন আইনজীবী।











