ফতুল্লা থানা বিএনপির বিজয় র‌্যালি

প্রেসবাংলা ২৪. কম: জুলাই গণ-অভ্যুত্থানের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি করেছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয় র‌্যালি বের করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডস্থ সাইনবোর্ড এলাকা থেকে বিজয়ী র‌্যালি লিংক রোডে ভূইগড় শেষ হয়। পরে ভূইগড় করইতলা এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়।

 

এদিকে ফতুল্লা থানা বিএনপির আয়েজিত বিজয় র‌্যালিতে অংশগ্রহণে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহ ঢোল বাজনা বাজিয়ে সাইনবোর্ড এলাকায় সমবেত হয়। এমনকি তারা বিভিন্ন ধরনের স্লোগান সহ গায়ে রং মাখিয়ে উল্লাসে মেতে উঠে।

 

বিজয় র‌্যালীটি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড: বারী ভূইয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপি সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।