আওয়ামী দোষরদের সঠিক বিচারের দাবী আইনজীবিদের

প্রেসবাংলা ২৪. কম: ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরনের পথে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিট আহ্বায়ক কমিটির উদ্যোগে এ পদ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের আহ্বায়ক সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন।

এ সময় বক্তাগণ বলেন, সম্মিলিত শক্তিই হলো আসল শক্তি। আমরা সকলে মিলিতভাবে আইনজীবী ফোরামকে একটি শক্তিশালী সংগঠনে রুপান্তরিত করবো। কোন ফ্যাসিস্টকে নারায়ণগঞ্জে সুযোগ দিবোনা। দল ক্ষমতায় থাকুক বা না থাকুক আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমরা চাই সুপ্রিম কোর্ট সহ সকল বিচারালয়ের বিচারকগণ যেন সঠিক বিচার করেন। কেউ যেন অবিচারের মুখোমুখি না হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলার সদস্য সচিব এড. কাজী আব্দুল গাফফার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, পিপি লুৎফর রহমান মোল্লা, বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সভাপতি এড. বারী ভূইয়া, এড. আবুল কালাম জাকির সহ অন্যান্য আইনজীবীগণ৷