তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবেনা : রনি

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমরা চাই সবাইকে নিয়ে রাজনীতি করতে। কিন্তু তারেক রহমানকে নিয়ে যেসব কথা হচ্ছে, তা বন্ধ করতে হবে। যারা সম্পর্ক নষ্ট করতে চান, তাদের জন্য বলছি—আমরা চুপ থাকব না।

তিনি সিনিয়র রাজনীতিকদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের জুনিয়রদের পরামর্শ দিন—কিভাবে কথা বলতে হয়, কাকে নিয়ে কীভাবে মন্তব্য করতে হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেন, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, সদস্য সচিব কাজী আয়াত, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরানুল ইসলাম প্রিন্স প্রমুখ।