অতিরিক্ত শুল্ক আরোপে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হবে : দিপু ভূইয়া

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,

আমেরিকা আলাদা করে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে। নারায়ণগঞ্জে অনেকগুলো গার্মেন্টস আছে। শুধু গার্মেন্টস নয় গার্মেন্টসের পাশাপাশি অনেকগুলো সেক্টর জড়িত রয়েছে। সবগুলো সেক্টরই এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। নতুন করে এই শুল্ক আরোপ হলে একটা বৃহত্তর গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন। গার্মেন্টসের পাশাপাশি সকল ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়বেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এদিন শহরের চাঁদমারী এলাকার নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এই আলোচনার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, সরকারের কাছে আবেদন, আমরা যেনো প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তাই আমেরিকার সঙ্গে কথা বলে ৩৫ শতাংশ হার যেনো কমানোর ব্যবস্থা করা হয়। যেটা আগে ছিল ১৬ শতাংশ আমাদের সাথে প্রতিযোগিতায় থাকা দেশগুলোর ক্ষেত্রে শুল্ক অনেক কমানো হয়েছে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের উপর এখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা আশা করি বর্তমান সরকার এই শুল্ক কমিয়ে নিয়ে আসতে পারবে। আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি। আমাদের সাথে ৩৪ ব্যবসায়ী সংগঠন আছে। আমরা প্রতিটি সংগঠনের আলাদা আলাদা কথা বলেছি। সকলেই একমত হয়েছেন আমরা সরকারের কাছে আবেদন করবো। যে কোনো উপায়েই হোক এই ৩৫ শতাংশ হারে শুল্ক যেন কমিয়ে আনা হয়। যাতে করে নারায়ণগঞ্জসহ পুরো দেশবাসী বেঁচে যায়।

এ সময়ে তিনি নারায়ণগঞ্জে যানজট নিরসন ও ডেঙ্গুর প্রভাব বিস্তার রোধে কার্যকরী ভূমিকা পালন করতে চেম্বার অব কর্মাস সব সময় সহযোগীতা করবেন বলে জানান

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি পদে মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, আহমেদুর রহমান তনু ও সোহেল আক্তারসহ অন্যান্য সদস্যরা।