জলাবদ্ধতা ও রাস্তাঘাটের সমস্যা সমাধানের ডিসিকে জন্য স্মারকলিপি

প্রেসবাংলা ২৪. কম: ‎জলাবদ্ধতা ও রাস্তাঘাটের সমস্যা সমাধানের জন্য ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান করেছে।

‎বুধবার ( ৪ জুন ) দুপুরে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসিকে স্মারক লিপি প্রদান করেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।

‎স্মারকলিপিতে তারা উল্লেখ্য ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা করা হয়। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন, ফোরাম একটি জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। এই ফোরামের পক্ষ থেকে আমরা আপনার অবগতির জন্য উল্লেখ করতে চাই, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ঘাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ গার্মেন্টস শ্রমিক, বয়স্ক ও অসুস্থদের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

‎এ সব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক, খাল দখল ও ভরাটের কারনে অনেক জায়গায় পানি নিষ্কাশনের কোন সু-ব্যবস্থা নেই। এই সমস্যার স্থায়ী সমাধানে জরুরী ভিত্তিতে ড্রেন নির্মাণ/পরিষ্কার, পানি নিষ্কাশন ও কালভার্ট নির্মাণ সহ দখল হওয়া খাল গুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া একান্ত জরুরী। অনুগ্রহ পূর্বক উপরোল্লিখিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানান।