বদু প্যানেলের ব্যাপক প্রচারণা

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) ইং-নিবার্চনে  আলহাজ্ব বদিউজ্জামান বদু’র নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট  মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের  পরিচালক পদপ্রার্থীরা নির্বাচনি প্রচারনা চালিয়েছি উকিলপাড়া এলাকায়।

মঙ্গলবার  (২১ শে জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারনা চালান তারা ।

এসময় হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল এর পরিচালনা পরিষদের আহ্বায়ক ও বদিউজ্জামান টেক্সটাইলের কর্নধার আলহাজ্ব বদিউজ্জামান বদু ভোটারদের উদ্দেশ্য বলেন আপনারাই আমাকে ২০১৮ সালের নির্বাচনে আমি সহ ১৪জন কে নির্বাচিত করেছিলেন বলেই, আপনাদের সেবক হিসেবে হোসিয়ারী শিল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ  করতে পেরেছিলাম।

তিনি বলেন আবারও যদি সুযোগ দেন তাহলে  ছোট ব্যাবসায়ীদের জন্য ক্ষুদ্র রিনের দেওয়ার জন্য একটি পরিকল্পনা গ্রহন করবো যাতে করে তাদের অন্ন্যের মুখাপেক্ষী হতে না হয়।

এ শিল্পের মালিকরা আমাকে আপন মনে করেন বিধায় গতবার আমাকে নির্বাচিত করেছিলেন, এজন্য আমিও তাদের আপনজন হিসেবে আপদে বিপদে পাশে থাকি। তারা আমাকে যখনই ডাকেন আমি ছুটে আসি এ-ই নয়ামটিতে। আমি সবসময় মালিকদের স্বার্থ রক্ষায় কাজকর্ম পরিচালনা করি।

এসময় উপস্থিত ছিলেন, জেনারেল গ্রুপের আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু,মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক, সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

উল্লেখ্য, আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে।