আলীরটেকে জাকির চেয়ারম্যানকে অপসারন করে প্রশাসক নিয়োগের দাবী ইকবাল হোসেনের

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে অপসারন করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন আলীরটেক ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি নেতা ইকবাল হোসেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে জাকির হোসেনের অপসারনের দাবীতে এক মানববন্ধনে তিনি এ দাবী জানান।

বিএনপি নেতা ইকবাল হোসেন বলেন, বিএনপি করার অপরাধে আমাকে বিভিন্ন সময় মামলা দেয়া হয়। সেই মামলায় আমি এক নাগারে দেড়মাস কারাগারে ছিলাম। আলীরটেকের চেয়ারম্যান জাকির হোসেন ও মেম্বাররা আমার বিরুদ্ধে মামলা দেয়।

ওসমান পরিবারের দোসর জাকির নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন বিএনপি নেতা সাজতে চাচ্ছে। বিএনপিকে দাবিয়ে রাখার জন্য ওসমান পরিবারের দোসর হয়ে বিভিন্ন সময় নিরহ মানুষকে মামলা দিয়ে হয়রানী করা হতো। তাই আলীরটেকে চেয়ারম্যানকে অপরাসন করে প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন ঢাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন সম্পাদক ও মৎসজীবীদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিলন মেহেদী, বিএনপি নেতা আক্তারুজ্জামান, বিএনপি নেতা আওলাদ হোসেন মেম্বার, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম শুক্কুর, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিএনপির সিঙ্গাপুর শাখার সহ-সভাপতি আল-আমীন ইকবাল, মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, বিএনপি নেতা শাহজাহান মিলন, জিসাস এর কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল মাহমুদ, আলীরটেক ইউনিয়ন বিএনপি নেতা দয়াল রিপন, সেলিম প্রধান, বিএনপি নেতা আক্তার হোসেন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com