ওয়েল্ডিং পদ্ধতিতে স্বল্প মেয়াদী প্রশিক্ষনের সনদ প্রদান

প্রেসবাংলা ২৪. কম: প্রযুক্তি বিভাগ, বিসিক, ঢাকা এবং বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের ৫ (পাঁচ) দিনব্যাপী স্বল্প মেয়াদী প্রশিক্ষণ (ওয়েল্ডিং পদ্ধতি) শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিসিক নারায়ণগঞ্জের জেলা কার্যালয়ে এ সনদ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময়ে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো: মাহামাদুল হাসান।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন আঞ্চলিক কার্যালয়, বিসিক, ঢাকা আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) ড. মো: আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন প্রযুক্তি বিভাগ, বিসিক, ঢাকার উপ-মহাব্যবস্থাপক (সাব- কন রাজস্ব) প্রকৌ. মো: দেলোয়ার হোসেন, পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট, সিদ্ধিরগঞ্জ অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদসহ কোর্সের সাথে সম্পৃক্ত প্রশিক্ষকবৃন্দ এবং ২৫ জন শিক্ষার্থী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোর্স কো-অর্ডিনে নিতাই চন্দ্র গাইন, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
এ সময়ে প্রধান অতিথি শিল্পায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন।










