শামীম ওসমান দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুরের আনন্দ মিছিলে মুন্নার যোগদান

প্রেসবাংলা ২৪. কম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান টানা তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে আনন্দ মিছিল বিশাল কর্মী সর্মথক নিয়ে যোগদান করেছেন যুবলীগ নেতা মুন্না আহমেদ।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর সন্ধ্যায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে যুবলীগ নেতা মুন্না আহমেদ প্রায় শতাধীক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন।
এ সময়ে যুবলীগ নেতা মুন্না আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সোহেল, শাকিল হাসান লিখন, চান মিয়া, শহিদুল, সবুজ, রাজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।











