শামীম ওসমানের মহা সমাবেশে মজিবরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

প্রেসবাংলা ২৪. কম: বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বজ্র কন্ঠে আওয়াজ তুলে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের ডাকা অনুষ্ঠিত হয় এক বিশাল মহা সমাবেশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় শহরের ২নং রেল গেইট এলাকায় বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক বিশাল সমাবেশর আয়োজন করা হয়েছে।
উক্ত মহাসমাবেশে এ সময় নেতাকর্মীদেরকেসাথে নিয়ে এক বিশাল মিছিল সহকারে যোগদান করেন, ফতুল্লার সস্তাপুর এলাকার আওয়ামীলীগ নেতা মজিবর।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও আরও উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।










