কাশিপুরে বিক্ষোভ মিছিলে সাইদুর ও আমজাদের নেতৃত্বে যোগদান

প্রেমবাংলা ২৪. কম: বিএনপি ও জামায়াতের জ্বালাও পোড়াও সহ নৈরাজ্যের প্রতিবাদে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগ নেতা সাইদুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে কাশিপুরে উত্তর নরসিংপুর থেকে মিছিল নিয়ে হাটখোলা মাঠ গিয়ে সমাবেত হয়।

এদিকে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে সফল করার লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও যুবলীগ নেতা সাইদুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিলটি মূল মিছিলের সাথে যোগদান করে কাশিপুর হাটখোলা হতে ভোলাইল গিয়ে শেষ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন কবির হোসেন, খলিলুর রহমান, মামুন, জামান, নাজমুলসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ