টাকা পাচার করছে সরকার, দায় দিচ্ছে জনগন : আতাউর ঢালী

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, এ দেশটাকে লুটেপুটে লক্ষ লক্ষ কোটি টাকা এ সরকার পাচার করেছে। এর দায় দিতে হচ্ছে জনগণকে। তারা চুরি করবে লুট করবে আর এদেশের জনগণ তাদের লুটের টাকার দায় দিবে? সবসময় দিন একরকম যায় না। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় জেলে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দিবেন না।আমাদের কত আর জেলে নেবেন। প্রস্তুত থাকেন আওয়ামী লীগ। ক্ষমতায় না থাকলে আপনাদের ৩শ অবৈধ এমপিকে জেলে জেতে হবে।

শনিবার (১১ মার্চ) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আপনারা জানেন দেশ কিভাবে চলছে। তেল নুন থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। দেশের মানুষ যখন খেতে পায় না তখন এই প্রধানমন্ত্রী আঠারো পদের মাছ দিয়ে তরকারি খান। এটা জনগণের সাথে পরিহাস।

তিনি বলেন, আদানি বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে। থলের বিড়াল বেরিয়ে এসেছে। এই বিদ্যুতের দাম হবে পনেরো টাকা ইউনিট। ভারত যেন তাকে ক্ষমতায় রাখে এজন্যেই আদানির সাথে চুক্তি। আমরা দিল্লির গোলামির জন্য এই দেশ স্বাধীন করিনি।

তিনি বলেন, আমাদের তিস্তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন। এটা আওয়ামী লীগের ভারতকে দেয়া উপহার। ওরা কত নির্লজ্জ। ওরা জানে ওদের পায়ের নিচে মাটি নেই। আজ বিএনপির কর্মীরা জেগে উঠেছে। এই ঢেউ সামলানের ক্ষমতা তাদের নেই। নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কেন নির্বাচন হবে না। বিএনপি কর্মীদের বুকে একফেটা রক্ত থাকা পর্যন্ত বাংলার মাটিতে আর কেন নির্লজ্জ নির্বাচন হতে দেয়া হবে না। সরকার আহমদিয়াদের প্রোটেকশন দেয়নি। তারা এর দায় বিএনপির ওপর চাপাতে চায়। অথচ রেলমন্ত্রী সেখানে যাওয়ার পর মানুষ দেখিয়ে দিয়েছে কারা এ ঘটনার সাথে জড়িত। হাসিনা ক্ষমতায় থাকতে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ধর্মীয় মূল্যবোধ ব্যাবহার করতে দেয়া হবে না। বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা প্রস্তুত, মৃত্যুর কাফেলায় যাবো তবুও আমরা এ দেশকে রক্ষা করবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ সভাপরি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানস্বপন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া প্রমুখ।