মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ মদর উপজেলার ফতুল্লায় ১০ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলৎকার করার অভিযোগে গোলাম মোস্তফা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় বলৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ এলাকার মোঃ খয়রুদ্দিনের পুত্র।
মামলায় উল্লেখ করা হয়, শিশুটি ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন একটি মাদ্রাসায় ১ম জামাতে পড়াশুনা করে। ১৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার সময় মাদ্রাসার প্রিন্সিপালের অনুমতিক্রমে বাদী তার ছেলেকে নিয়ে ডিআইটি মাঠস্থ মিজানের হোটেলে খেতে যায়। সে সময় বাদী একটি জরুরী কাজে হোটেলের বাইরে যায়। ছেলের খাওয়া শেষ হলে হোটেল থেকে বের হয়ে সে ডিআইটি মাঠে খেলা দেখছিলো। এমন সময় গ্রেফতারকৃত গোলাম মোস্তফা কৌশলে শিশুটিকে একটি অটোরিক্সায় তুলে হাজীগঞ্জ মুলিবাশ মোড়স্থ বাইতুন নুর মসজিদে নিয়ে গিয়ে পায়ুপথে বলৎকার করে। এদিকে বাদী হোটেলে এসে শিশু ছেলেটিকে না পেয়ে খোঁজ করতে থাকে।পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে শিশুটিকে ফতুল্লা মসজিদের সামনে ফেলে রেখে চলে যায়। পরে শিশুটি বাসায় গিয়ে সব কিছু খুলে বলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানায়, আসামি গোলাম মোস্তফাকে রোববার সন্ধ্যায় পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।











