দাদার মৃত্যু বার্ষিকীতে কবরের পাশে অশ্রুশিক্ত অয়ন ওসমান

প্রেসবাংলা ২৪. কম: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক সামসুজ্জোহার মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত করলেন নাতি অয়ন ওসমান। ২০ ফেব্রুয়ারী (সোমবার) সকালে মাসদাইর কবরস্থনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে কবর জিয়ারত করেন তিনি।

এসময়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াত ওসমান পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।

এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল,যুবলীগ নেতা কাউসার সহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।