না’গঞ্জ জেলা বিএনপির সভায় জাসাস’র যোগদান

প্রেসবাংলা ২৪. কম: জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে দোয়া, আলোচনা এবং শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারী) বিকালে এ আলোচনা সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতৃবৃন্দ।
জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জাসসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সহ-সভাপতি এম এ লতিফ তুষার, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, ফতুল্লা থানা জাসসের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক লিটন, তারাবো পৌর জাসাসের সভাপতি মো. রনি মিয়া প্রমুখ।











