সিদ্ধিরগঞ্জে তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতি কালে ৩ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত, ১ টি ছোড়া, ১টি চাপাতি, ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মোঃ মাসুদের ছেলে মোঃ মোহন (১৮), একই এলাকার বাবুলের ছেলে মোঃ আরমান (১৯), গাজীপুর জেলার বুলবুল মিয়ার ছেলে নেয়ামুল হাসান (১৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় পরিকল্পিত ভাবে পরস্পর যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে শক্তির মহড়া বা দাপট প্রদর্শণ করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আদমজী পুরানো থানা সংলগ্নের ডিএনডি খালের ব্রিজের উপর থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী। এরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। তাদের সকলের বিরুদ্ধে থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

তিনি আরো বলেন, গতকাল রাতে ছিনতাইকরার প্রস্তুত কালে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এদের সকলকে আজ (শুক্রবার) দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি মশিউর।