ঈদুল আজহার শুভেচ্ছা এড. রাশেদ ভূঁইয়ার

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়নগঞ্জ তথা সারা দেশেরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সমাজ সেবা বিষয়ক সম্পাদক এডভোকেট রাশেদ ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় এডভোকেট রাশেদ ভূঁইয়া জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়নগঞ্জসহ সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দূর্যোগ থেকে রক্ষা করেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।











