বাপ্পীর স্মরণে সুকুমপট্টীতে মিলাদ ও দোয়া

বাপ্পীর স্মরণে সুকুমপট্টীতে মিলাদ ও দোয়া

প্রেসবাংলা ২৪. কম: ২০০১ সালে ১৬ই জুন চাষাঢ়ায় বর্বরোচিত বোমা হামলায় নিহত সাইদুল হাসান বাপ্পীর স্মরণে মিলাদ দোয়া ও খিচুরী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে শহরের গোগনগর ২নং ওয়ার্ডস্থ সুকুমপট্টি এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে খিচুরী বিরতণ করেন, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ভাই নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গোগনগর ১নং ওয়ার্ড মেম্বার মো: ইকবাল হোসেন প্রধান বাপ্পী, ২নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জুয়েল নূর, মো: শান্তি ও মো: খোকন। শহীদ বাপ্পীর স্মরণে এ অনুষ্ঠানে আয়োজন করেন, সালাউদ্দিন চৌধুরী বিটু, মো: জুয়েল, মো: জিতু, আল আমিন, মো: সানী, মো: সোহাগ, মো: নূরুজ্জামান, তাপস, রাজীব, সেতু, তুহিন ও তানভীর আহমেদসহ বন্ধুমহল।