নবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রেসবাংলা ২৪. কম: ভারতের বিজেপি কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৯ জুন) বাদ আসর শহরের ডিআইডি চত্তরে সমাবেশ শেষে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনেতারা এসে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
ডিআইটি চত্তরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়শা সিদ্দীকা (রা:) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দাবি জানানো হয়।
সমাবেশে মহানগর সভাপতি নূর হোসেন বলেন, এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, এহেন অসভ্য কর্মকাণ্ডের প্রতিবাদ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকেও অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। তিনি বলেন, এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।
সংগঠনের নগর সভাপতি মুহা. নুর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক নাসিক মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি শাহাদাত হোসেন খান, গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি বিল্লাল হোসেন, শহর শাখার সেক্রেটারি আ. রহমান রোমন প্রধান, বন্দর থানার সভাপতি আবুল হাশেম, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আলহাজ্ব হাসান আলী, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।











