এনায়েতনগর ৩নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার, প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্ধারণ করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুন) সকালে আহবায়ক আব্দুল মান্নান প্রধানের সভাপতিত্বে ফতুল্লার মুসলিনগর জামালুল কোরআন কৌমি মাদ্রাসা প্রাঙ্গনে সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে দুই ভাগে হয়। একটি গ্রুপ চায় মুসলিমনগর পঞ্চায়েত প্রধান ফজলুল হক সরকার (ফজলু মেম্বার) সভাপতি হউক আরেকটা গ্রুপ চায় মতিউর রহমান মতি সভাপতি হউক। এই দুইজনের মধ্যে ফজলুল হক মেম্বারের পক্ষে নেতাকর্মীর সমর্থন বেশি। মেজরিটি পার্সন লোক চায় ফজলুল হক মেম্বার সভাপতি হলে দল চাঙ্গা ও শক্তিশালী হবে।
এদিকে মতিউর রহমানকে সভাপতি হিসাবে চায় এমএ মান্নান সিন্ডিকেটের লোকজন। তবে মতিউর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকলেও তিনি স্থানীয় একজন আওয়ামী লীগ শীর্ষ নেতার বলয়ে থাকার কারণে মতির পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল নেতা কর্মীরা। মতিউর রহমান মতির চেয়ে ফজলুল হক সরকার সভাপতি হিসাবে যোগ্য বলে বেশিরভাগ তৃণমূল নেতাকর্মীরা মনে করেন ।
এসময় সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী আগ্রহ প্রকাশ করেন।
আলোচনা সভায় আব্দুল প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জামাল উদ্দিন সবুজ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, আজিম উদ্দিন মাদবর, কামাল মাদবর, শফিকুল ইসলাম, মহিউদ্দিন মাদবর, মতিউর রহমান মতি, আতাউর রহমান, মাহাবুব, নাসির, আলিম শেখ, সোহেল মাদবর, নবী হোসেন, আওলাদ হোসেন, আমির হামজা, হাতেম, আব্দুল মতিন, আব্দুল্লাহ আল ইমরান, ইব্রাহিম, গোলাম রাব্বানী, সৈকত, নোমান, টিটু, পলিন সহ আরো অনেক নেতাকর্মীরা ।











