নাসিক ১১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ

নাসিক ১১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ

প্রেসবাংলা ২৪. কম: জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুন) বাদ যোহর হাজীগঞ্জ কিল্লারপুর এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ওমর ফারুকের সার্বিক তত্ববধায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, রফিক আহমেদ, এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আওলাদ হোসেন সহ আরও অনেকে।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করেন।