নারায়ণগঞ্জ ডিবির অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ ডিবির অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রেসবাংলা ২৪. কম: ২০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত ২টায় ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের বড় বলাইখা এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আড়াইহাজারের দুপ্তারার বান্টি উত্তরপাড়ার মৃত দিলু মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৩) ও ব্রাহ্মন্দীর আঃ মান্নানের ছেলে মোঃ শাহ আলম(২৬)।

জেলা পুলিশ জানিয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যহত রেখেছেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলা নং -৫৫।