রপ্তানিমুখি গার্মেন্টস পণ্য চোরাইচক্রের ৭ সদস্য গ্রেফতার

রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চোরাইচক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: গার্মেন্টস এর রপ্তানি পণ্য চোর চক্রের সন্ধান পেয়ে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃতরা হল, রায়হান, মো. বিল্লাল, ফারুক, মোতালেব, কাউসার, পারভেজ ও সোহেল।

রবিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য জানান। এতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে তেমনি ভয়াবহ ক্ষতি হচ্ছে পোশাক শিল্পের বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মনিরুল ইসলাম,  বিগত বছরের ৫ মে ফতুল্লা বিসিক এলাকার ফেইম এ্যাপারেলস লি. তাদের তৈরী পোষাক শিপমেন্টের ৩০ হাজার ৫৪৩ পিস তৈরী পোষাক নেই। যা জার্মান বায়ার তাদেরকে অবহিত করে। পরবর্তীতে ফেইম এ্যাপারেলস লি. এর পক্ষে মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। যা ফতুল্লা থানার এসআই আশিক ইমরান ২৯ অক্টোবর পর্যন্ত মামলাটি তদন্ত করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ হেড কোয়ার্টার থেকে মামলাটি পিবিআই, নারায়ণগঞ্জ জেলার উপর অর্পিত হয়। পিবিআই নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক আ. বাতেন মিয়া মামলাটির তদন্তভার গ্রহণ করেন। পরে তদন্তকারী কর্মকর্তা আ. বাতেন মিয়া ও সহযোগী এস.আই শাকিল হোসেন এবং এস.আই মো. মাজহারুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার মিরপুর, সাভারের বিরুলিয়া চট্টগামের সিতাকুন্ডু ও ফটিক ছড়ি এলাকায় ৩১ মার্চ হতে ১০ এ্রপ্রিল পর্যন্ত ১১ দিন একাধিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সংঘবব্ধ চোরাই চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করে।

পিবিআই পুলিশ সুপার বলেন, মামলার তদন্তকালে গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে জানা যায় এভাবে রপ্তানির পন্য চুরি হতে থাকলে দীর্ঘমেয়াদী ঝুকিতে পরবে দেশের পোশাক শিল্প খাত। চোরাই চক্রের এসব কর্মকান্ডের ফলে বিদেশী বায়ারদের সাথে সর্ম্পকের অবনতি ঘটছে দেশের গার্মেন্টস মালিকদের। দেশের গার্মেন্টস ফ্যাক্টরির প্রতি বিদেশী বায়ারদের আস্থাহীনতা এবং অনিশ্চয়তায় দেশের ভাবমূর্তি মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি শিপমেন্ট বাতিলসহ নানাবিধ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের পোশাক শিল্প খাত।