শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ধলেশ্বরীর তীরে

প্রেসবাংলা ২৪. কম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ধলেশ্বরীর তীরে সমাজ কল্যান সংস্থা সামাজিক সংগঠন।
সোমবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কানাইনগর ছোবহানীয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, রাসেল চৌধুরী, ইমরান শাহিন, দেলোয়ার ফকির, জাহাঙ্গীর, আঃ কাদির আওলাদ ফকির, কাউসার মোহিদ প্রমুখ।











