মাতৃভাষা দিবসে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। ২১ ফেব্রুয়ারি প্রথম পহরে একটি র্যালী বের হয়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন সহ সভাপতি সিব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক মোঃইমরানুর রশীদ, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন,সহ প্রচার সম্পাদক উজ্জল দে,সহ আইন সম্পাদক সজীব মোল্লা,সমাজ কল্যান সম্পাদক এস আলম রাসেল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,কাজী ওয়াসিম, কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম সুমন আফসার শিকদার, আমির হোসেন, সিদ্ধির গঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী জহির,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা,নোমান আহমেদ অর্ক,১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদ,২৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু,মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচ এম রাসেল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রন্জু, প্রয়াত গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্টের সভাপতি এম,ডি মিশুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।











