৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কিন্তু সোনারগাঁয়ের কোন এলাকা থেকে এবং কখন তাদের গ্রেপ্তার করা হয়েছে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেননি র‌্যাব-১১ এর এএসসি মো: রিজওয়ান সাঈদ জিকু।

এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রনি (২০), পিতা-নুর মোহাম্মদ, কামরাঙ্গীচর, ঢাকা এবং মোঃ মজিবুর রহমান (৩৮), পিতা-মৃত রেজু মিয়া, সুবজবাগ, ঢাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ি। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জেলা থেকে আনয়ন করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।