৩৭ শ পিছ ইয়াবা সহ রাজু গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার আষাঢ়ির চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের দক্ষিন পাশে সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর নাম মো: রাজু (৩৩)। র্যাব-১১ এর উপ পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি রাজুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস থেকে উক্তস্থানে নামে। পরে তাকে গ্রেফতার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে ২০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯১০ টাকা ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।











