দিপু ভূইয়ার মাতার ই‌ন্তেকা‌লে সা‌বেক এম‌পি গিয়াসউ‌দ্দি‌নের শোক

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর মাতা শামছুন নাহার বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সা‌বেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউ‌দ্দিন।

সোমবার (০৩ জানুয়া‌রি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউ‌দ্দিন বলেন, আমাদের কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, রুপগঞ্জের বিখ্যাত ভূইয়া পরিবারের সন্তান দিপু ভূইয়ার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আ‌মিন)।

প্রসঙ্গত, সোমবার বেলা ৩টা ৩২ মি‌নি‌টে
রাজধানী ঢাকার এভার কেয়ার হসপিটালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন)।