বিজয়ের উল্লাসে দেখি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি: সাজনু

প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেছেন, বিজয় দিবস বাঙ্গালী জাতির জন্য একটি আনন্দের দিন। এই দিনের আমরা পরাধীনতার সৃঙ্খল ভেঙ্গে পেয়েছি বিজয়। প্রতিবছর বিজয়ের উল্লাসে দেখতে পাই বঙ্গবন্ধুর প্রতিধ্বনি।

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরীর ২নং রেলগেইট আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলে।

১৬ ই ডিসেম্বর সকাল ৯টায় শাহাদাত হোসেন ভূইয়া সাজনুর নেতৃত্বে মহানগর যুবলীগের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।