সাধারণ মানুষজনও আমাকে চাচ্ছে : তৈমুর আলম

সাধারণ মানুষজনও আমাকে চাচ্ছে : তৈমুর

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, দল যদি সিদ্ধান্ত দেয় তাহলে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দলের নির্দেশনা তো মানতেই হবে। সাধারণ মানুষজনও আমাকে চাচ্ছে। ব্যবসায়ীসহ বিভিন্ন মহল আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি আরও বলেন, ২০১১ সালে আমাকে নির্বাচনের আগ মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে ২০১৬ সালে আমি প্রার্থী হতে চাইনি। কিন্তু এবার আর না করতে পারবো না। দল যদি বলে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাহলেও নির্বাচনে অংশ নেবো।

 

এর আগে গত ৫ ডিসেম্বর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গত ১২ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।