বিজয় দিবসে শুভেচ্ছা মীর আজিজুর রহমানের

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর ৫নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত মেম্বার ব্যবসায়ী মো. মীর আজিজুর রহমান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতে নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে উভয় পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়। বাঙালিরা দিশেহারা হয়ে পড়ে। তবুও বাঙালি জাতি মাথা নোয়ায়নি। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ জয়লাভ করে। নির্দিষ্ট ভূখন্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব এর সমন্বয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়। এই স্বাধীন মানচিত্রের জন্য ৩০ লক্ষ লোক শহিদ হন আমি সেই সব শহিদদের আত্মার মাগফিরাত কামনা ।











