ছাদ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

ছাদ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে শরিফুল ইসলাম বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকার জাপানি বাড়িতে এ ঘটনা ঘটে। শরিফুল একই এলাকার জসিম উদ্দিন কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া মুদি দোকানদার শহীদ মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ বলা যাবে।