বক্তাবলীতে ২ ছেলে সহ সামেদ আলী গ্রেফতার

বক্তাবলীতে ২ ছেলে সহ সামেদ আলী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: প্রতারক ও জালিয়াতি চক্রের ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, ফতুল্লার আকবর নগর এলাকার মৃত সোবহান মাদবরের ছেলে সামেদ আলী, সামেদ আলীর ছেলে সজিব, সামেদ আলীর ছেলে রাজীব।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম কর্তৃক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকরা ঢাকা মেডিকেলের সার্টিফিকেট এবং বর্হিবিভাগের রোগীর টিকিট জাল করে জনৈক ব্যক্তিগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জাল-জালিয়াতিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এছাড়াও দীর্ঘদিন ধরে ৮-১০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল। যার প্রত্যেকটি মিথ্যা মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিবাদীগণ বাদীপক্ষের বিরুদ্ধে বিভিন্ন জাল-জালিয়াতি মূলক মিথ্যা মামলা থেকে বাঁচার অভিপ্রায়ে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে একটি সিআর মামলা দায়ের করেন, যার সিআর মামলা নং-১০২৭/২১ ধারা-৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২) দঃ বিঃ।

ওই মামলার শুনানীতে আসামীগণ হাজির না হলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ারা জারী করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।