বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাশিপুরে দোয়া

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বাদ জুম্মা কাশিপুর নূর মসজিদ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোকলেছুর রহমান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা কায়েস আহমেদ পল্লব, শেখ রুবেল, মো জাহাঙ্গির
ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোহম্মদ আলী, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ আহমেদ, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা মো. শাকিল আহাম্মেদ, কাশীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহাদুর রহমান ফাহাদ, সেক্রেটারি সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ প্রচার-সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ আরও অনেকে।