ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ওমর ফারুক মেম্বার

প্রেসবাংলা ২৪. কম: কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর ৪নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বার নির্বাচিত মেম্বার ওমর ফারুক।
সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউপি নির্বাচনে ৪ নং (রাজাপুর ও গঙ্গানগর ) ওয়ার্ডের নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ওমর ফারুক মেম্বার নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, আমার সকল শুভাকাঙ্খী, যারা আমার জন্য বিনা পারিশ্রমিকে স্ব-উদ্যোগে পরিশ্রম করেছেন, সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে যারা নির্বাচনী দায়িত্ব পালনসহ সহযোগীতা করেছেন ও সম্মানিত ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য আমি অফুরান কৃতজ্ঞ ও শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার উপর দেয়া জনগণের দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি তার জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।











