বক্তাবলী গনহত্যা দিবসে ধলেশ্বরী তীরের শ্রদ্ধাঞ্জলি

প্রেসবাংলা ২৪. কম: বক্তাবলী গনহত্যা দিবসে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে সমাজ কল্যান সংস্থা।
সোমবার (২৯ নভেম্বর) সকালে বক্তবলীর লক্ষীনগর এলাকায় বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দস।
এ সময়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা, বক্তাবলীর চেয়ারম্যান শওকত আলীকে সঙ্গে নিয়েই ধলেশ্বরীর তীরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন ধলেশ্বরী তীরে সমাজ কল্যান সংস্থার সভাপতি নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক কাউসার মুহিত আকাশ, সদস্য রায়হান কবির নিলয় সহ আরও অনেকে।











