অয়ন ওসমানের জন্মদিনে রাফেলের উদ্যোগে দোয়া

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান এর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল এর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) এতিমখানায় মাদ্রাসায় মিলাদ ও দোয়া পড়ানো হয়।
এ সময়ে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, সহ সভাপতি টিপু সুলতান, সহ সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি মিয়া প্রান্ত, ছাত্রলীগ নেতা সজীব, সাফায়েত হোসেন সৌরভ, রিফাত, ইয়াছিন সহ আরও অনেকে।
দোয়া মাহফিলে ওসমান পরিবার এবং অয়ন ওসমান এর দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।











