রূপগঞ্জে বয়লার বিস্ফোরণের দগ্ধ ২ জনের মৃত্যু

প্রেসবাংলা ২৪. কম: রূপগঞ্জের রূপসীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে ও রবিবার সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  হযরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯) মারা যায়। তাদের বাড়ি উপজেলার গন্ধর্বপুর এলাকায়।

শনিবার (২০ নভেম্বর) বেলা দুইটার দিকে রূপসী সিটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিস্ফোরণ হয়ে আসা ৩জনের মধ্যে দুইজন মারা গেছেন। নিহতের মধ্যে হযরত আলীর শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মোঃ বেলায়েত হোসেনের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

এছাড়া মোঃ সিরাজুল ইসলাম (৬০) নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।