নির্বাচনে জয়ী হয়েও ঘরে ঘরে জাকির চেয়ারম্যান

প্রেসবাংলা ২৪. কম: সদ্য আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে কুশল বিনিময় করছেন জাকির হোসেন চেয়ারম্যান। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর, মুক্তারকান্দি এলাকার বিভিন্ন পাড়া মহলায় গিয়ে সকলের সঙ্গে কুশল বিনিময় এবং আগামী দিনে পাশে সহযোগীতার আহবান জানান।
এ সময়ে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমায় ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এলাকার সার্বিক উন্নয়নের আমাকে সহযোগীতা করবেন। সরকারী বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত তহবিল থেকে উন্নয়ন করে যাবো। আগামী ৫ বছর আলীরটেকে শুধু উন্নয়ন হবে।
এ সময়ে জাকির হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক জয়নাল আবেদীন, মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল আবেদীন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহিদুল্লাহ, নাজির হোসেন, নাসির হোসেন, সদর থানা যুবলীগের সাধারণ সস্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু মেম্বার সহ বিভিন্ন মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ।











