আলীরটেক বাসীর ভালোবাসায় জাকির চেয়ারম্যান

প্রেসবাংলা ২৪. কম: সদ্য নির্বাচিত আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের বিভিন্ন এলাকা ও সমাজের ব্যক্তিরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জাকির হোসেনের কার্যালয়ে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময়ে এলাকাবাসী ভালোবাসায় শিক্ত জাকির হোসেন উন্নয়ন কর্মকান্ডে তাকে সহযোগীতা করার আহবান জানান। তিনি বলেন, এলাকাবাসীর ভালোবাসায় আমি আবারও নির্বাচিত হয়েছি। আগামী ৫বছর এলাকার উন্নয়নের স্বার্থে যতটুকু করা লাগে আমি করবো। আপনারা আমাকে সহযোগীতা করবেন।
এ সময়ে আলীরটেক সরকার বাড়ি, কুড়েরপাড়, পুরান গোগনগর, ক্রোক্রের চর সহ বিভিন্ন এলাকা থেকে ও বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন।











