
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র্যাব । রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
সোমবার (১৫ নভেম্বর ) দুপুরে র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী রোজী আক্তার (৩৫) এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী হাসি আক্তার খুশী (২৭) ।
তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় গাঁজা কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।