যত অর্থই থাকুক ক্ষুধা থাকলে কিছু ভালো লাগেনা : পাট ও বস্ত্রমন্ত্রী

প্রেসবাংলা ২৪.কম : পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করবো এটাই আমাদের কাজ। যার যার জায়গা থেকে যতটুকু করার আছে ততটুকুই করতে হবে। যত অর্থই থাকুক ক্ষুধা থাকলে মানুষের আর কিছু ভালো লাগেনা। ক্ষুধা কাকে বলে তা স্বাধীনতার আগে আমরা বুঝেছি ।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে বন্দরের নবীগঞ্জের সিএসডি ক্যাম্পাসে খাদ্যগুদামের ভিত্তিপ্রস্তর ও কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সবার ঠিকানা শেখ হাসিনা। শেখ হাসিনা আছে বলেই আমরা আছি। তিনি অনেক দুখী। সকল দুঃখকে জয় করে শুধু দেশকে ও মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কোনো সম্প্রদায় নেই যাদের প্রতি তার নজর নেই।











