৩নং ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী হয়ে সততার ফল পেলেন জলিল

প্রেসবাংলা ২৪. কম:  প্রচার প্রচারনা তেমন একটা দেখা না গেলেও জনপ্রিয়তায় এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে আব্দুল জলিল নির্বাচিত হয়েছে। হেভিওয়েট ৬ জন প্রার্থীকে টপকিয়ে বাজিমাত মারলেন জলিল। ক্ষমতার জোর ও টাকার গরমে ভোটারদের মন পাওয়া যায় এটাই প্রমান হলো এনায়েতনগর ৩ নং ওয়ার্ডে। মানুষের ভাল বাসায় বিজয় হয়েছে আব্দুল জলিল।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এই ৭ জনের মধ্যে ৭ জনই হেভিওয়েট ছিল। তবে সবার তুলনায় আব্দুল জলিল প্রচার প্রচারনা কম চালিয়েছিলেন। শুধু তিনি জনগনের মন জয় করতে ভোটারের ঘরে ঘরে ছুটে গিয়েছিলেন এবং টিউবওয়েল প্রতীকে ভোট চেয়েছিলেন। জলিলের আচার আচরনে জলিলের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন সূত্রে জানা গেছে, এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে আব্দুল জলিল এক হাজার ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আব্দুল জলিল ৯১২ ভোট পেয়েছে, বিল্লাল পেয়েছে ৮৩ ভোট, জামান প্রধান পেয়েছে ২৫০ ভোট, ইব্রাহিম পেয়েছে ১০০ ভোট, টিটু পেয়েছে ৩৯ ভোট পলিন পেয়েছে ২৩ ভোট, আওলাদ পেয়েছে ২৬ ভোট। নবীনগর কেন্দ্রে আব্দুল জলিল এক চেটিয়া ভোট পাওয়ায় তিনি মেম্বার পদে নিবর্বাচিত হয়েছেন। এছাড়াও মুসলিমনগর হাজী আব্দুল কাদের কাজী আব্দুল মজিদ, এতিমখানা ও মুসলিমনগর প্রাইমারী স্কুল কেন্দ্রে সহ সব কেন্দ্রের ফলাফলে আব্দুল জলিল বিজয়ী হয়েছেন।