আপনাদের সেবক হয়ে পাশে থাকবো : বাদল

প্রেসবাংলা ২৪. কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল বলেছেন, আগামীতে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দেওভোগ অঞ্চলের রাস্তার ড্রেনের জন্য কয়েক কোটির বরাদ্ধ দিয়ে উন্নয়ন করবো। শুধু দেওভোগ নয় পুরো কাশিপুরে রাস্তাঘাট সহ ড্রেনের কাজ অসমপ্ত থাকবে না। আমি আসা করছি আগামী ৫ বছরে কাশিপুরে কাজ করার মত জায়গা খুজে পাওয়া যাবে না। যে যে এলাকার উন্নয়ন করবো সেই সেই এলাকার লোকদের নিয়ে কাজ করবো।
সোমবার (৮ নভেম্বর) রাতে কাশিপুর ৮ নং ওয়ার্ড (দেওভোগ) এলাকায় নৌকার পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাইফউল্লাহ বাদল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কাশিপুরবাসীকে ভাল বাসি। কাশিপুরের সর্বস্তরের জনগনকে সাথে কাশিপুরকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। আমি কাশিপুরবাসীর সহযোগিতা চাই। কাশিপুরবাসী আমার পাশে থাকলে আমার এমপি শামীম ওসমানের সহযোগিতায় ব্যাপক উন্নয়ন করবো। একটি ইউনিয়নে যে পরিমান উন্নয়ন করা সম্ভব তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করে দেখাতে চাই। শুধু চাই কাশিপুরবাসীর সহযোগিতা।
উঠান বৈঠকে তোলারাম কলেজের সাবেক জিএস তাসলিম হোসেনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বাবু চন্দনশীল, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহর চৌধুরী,
ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সস্পাদক ফরিদ আহম্মেদ লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, প্রচার সস্পাদক জাহেদুল হক খোকন, সহপ্রচার সস্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক এমএ সাত্তার, মহানগর সেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
সাইফউল্লাহ বাদল আরো বলেন, আগামী ১১ নভেম্বর আমার বোনেরা একটা করে নৌকায় ভোট দিবেন। আমি আপনাদের সন্তান। আপনাদের আমি বাসি। আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের সেবক হয়ে সব সময় আপনাদের পাশে থাকবো।











