জাহাঙ্গীর মাস্টারকে সমর্থন করে সরে দাড়ালেন নবী হোসেন

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাত্র বাকী ৫ দিন। প্রচার প্রচারনার শেষ সময়ে একজনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নবী হোসেন। উন্নয়নের সার্থে এলাকার মুরুব্বীদের আহবানে জাহাঙ্গীর হোসেন মাস্টারকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়ালেন এবং জাহাঙ্গীর মাস্টারের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। স্থানীয়
মুরুব্বীদের সম্মানে এবারের নির্বাচন থেকে সরে দাড়িয়ে প্রচার প্রচারনা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন নবী হোসেন। তবে নবী হোসেন নির্বাচন থেকে সরে দাড়ানোর পর ১নং ওয়ার্ডের নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।
শনিবার (৬ নভেম্বর) সকালে বক্তাবলীর আকবরনগরে স্থানীয় পঞ্চায়েত কমিটির আলোচনা সভায় মেস্বার প্রার্থী নবী হোসেন নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
এদিকে নবী হোসেন স্থানীয় পঞ্চায়েত ও মুরুব্বীদের সমর্থন নিয়ে বক্তাবলী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচন কমিশনার থেকে মোড়গ প্রতীক নিয়ে নির্বাচনের পুরোধমে প্রচার প্রচারনা চালিয়ে আসছিলেন। নির্বাচিত হওয়ার নিশ্চিত জেনেও যাদের সমর্থন নিয়ে নির্বাচন করতে মাঠে নামেন এবং তাদের কথামত আবার নির্বাচন থেকে দাড়ালো নবী হোসেন। আর নবী হোসেন জাহাঙ্গীর আলম মাস্টারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়ে দৃষ্টান্তস্থাপন করলেন তিনি।
মেম্বার প্রার্থী নবী হোসেন বলেন, আমার গ্রামের পঞ্চায়েত কমিটি ও মুরুব্বীদের শতভাগ সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলাম। নির্বাচনের শেষ সময়ে আমার বিজয় নিশ্চিত জেনেও এলাকার উন্নয়নের সার্থে পঞ্চায়েত কমিটি ও মুরুব্বীদের কথা অনুযায়ী নির্বাচন থেকে সরিয়ে দাড়িয়েছি। কোন চাপের মুখে নয় এলাকায় যারা আমার অভিভাবক তাদের কথা মোতাবেক প্রচার প্রচারনা বন্ধ করে দিয়ে জাহাঙ্গীর আলম মাস্টারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত (বিনাপ্রতিদ্বন্ধিতায়) চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী বলেন, আসন্ন ইউনিয়ন নির্বাচনে বক্তাবলীতে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু চেয়ারম্যান পদে নির্বাচন নাই, শুধু মেম্বার পদে নির্বাচন। তাই কোন ধরনের সহিংসতা এবং বিশৃংখলা করলে কাউকে ছাড় দেয়া হবে। বিশৃংখলাকারীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগনের ভোটে যে প্রার্থী নির্বাচিত হবেন সেই মেম্বার হবেন। আমি চাই বক্তাবলীর ৯ টি ওয়ার্ডে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিবে সেটা সকলের প্রতি আহবান করেন।










